স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু

সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৭৪ জন।

শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪৫৮ জন। অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ভর্তি হয়েছেন ১ হাজার ২৭৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫ হাজার ৮২৬ জন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গু রোগী ডেঙ্গুতে মৃত্যু স্বাস্থ্য অধিদফতর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…