পরিবেশ

শিলাবৃষ্টি বিষয়ে যে বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

শিলাবৃষ্টির সময় ঝরনা ও জলাবদ্ধতা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিলাবৃষ্টির সময় ঝরনা ও জলাবদ্ধতার ছবি, যা আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। 

রোববার (১৬ মার্চ) দেশের ৫ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে সিলেট বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অদিদপ্তর।

রোববার আবহাওয়া অদিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে দেশব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়:আবহাওয়া অদিদপ্তর গরম তাপমাত্রা শিলাবৃষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…