বাংলাদেশ

ছাত্র আন্দোলনে আহত ৮৬৭ জন সিএমএইচে চিকিৎসাধীন

বাংলাদেশের সামরিক বাহিনী প্রতিনিধিত্বকারী লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রতিনিধিত্বকারী লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে গত ১৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সাথে সিএমএইচে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।

আজ শনিবার আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ২৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবার জন্য আসেন। এরমাঝে ৮৬৭ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্রগণ চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরী চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে তৎপর আছে।

বিষয়:আইএসপিআর আহত ছাত্রদের চিকিৎসা সিএমএইচ সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…