চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, স্বাস্থ্য
A A
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাড়তি সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ভারত জুড়ে বাড়ছে কোভিড-১৯ ভাইরাসের নতুন ভেরিয়্যান্ট জেএন.১।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই উপরূপের সংক্রমণই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই ভেরিয়্যান্টের সম্পর্কে দেশবাসীর মধ্যে এখনও কোনও স্বচ্ছ ধারণা তৈরি হয়নি।

যুক্তরাষ্ট্রের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওমিক্রন এবং ওমিক্রনের বংশধর জেএন.১ রূপ দুইটি প্রায় অভিন্ন। ওমিক্রনের স্পাইক প্রোটিনের সঙ্গে সামান্য পার্থক্য ছাড়া আর বিশেষ কোনও তফাৎ নেই কোভিডের দুই ভেরিয়্যান্টে। তাই এটিও এক শরীর থেকে অন্য শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে।

সিডিসির জানিয়েছে, করোনা সংক্রমণের যে লক্ষণগুলো দেখা যায়,ক্লান্তি, মাথাব্যথা, কাশি, জ্বর, জেএন.১-এর সংক্রমণেও মোটামুটি একই লক্ষণ দেখা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে যেসব টিকা ব্যবহার হচ্ছে তা জেএন.১ ভেরিয়্যান্টকে দুর্বল করতে সক্ষম।

সিডিসি জানিয়েছে, কোভিডের বুস্টার টিকা ওমিক্রন ভেরিয়্যান্টকে দুর্বল করতে তৈরি করা হয়েছিল। সেই টিকা মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি করে, তা জেএন.১-কে ঠেকাতেও সক্ষম। বিশেষজ্ঞদের মতে, করোনার বুস্টার টিকা সংক্রমণ পুরোপুরি ঠেকাতে না পারলেও প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেবে।

গত ১৩ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, জেএন.১-এর বাড়বাড়ন্ত ঠেকাতে আপাতত বুস্টার টিকাই ব্যবহার করা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জেএন.১ ভেরিয়্যান্টে সংক্রমণের ফলে মৃত্যুর আশঙ্কা প্রায় নেই বললেই চলে। চীনে ইতিমধ্যেই বেশ কয়েক জন করোনার জেএন.১ এ আক্রান্ত হয়েছে।

Reneta

ভারতে এখন পর্যন্ত জেএন.১ এ আক্রন্ত হয়েছে ২১ জন। ভারতের গোয়া, কেরল এবং মহারাষ্ট্রে রোগী সনাক্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা সংক্রামণবেড়েছেভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT