চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে ১৪৪ ধারা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
মাদারীপুরে ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহাত হোসাইন: মাদারীপুরের রাজৈরে রাতের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে রাজৈর প্রশাসন। আইন শৃঙ্খলা বাহিনী রাতের সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সকালে পরিস্থিতি অস্থির হয়ে যায়।

আজ (১৪ এপ্রিল) সোমবার বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি খারাবের দিকে যাচ্ছে দেখে উপজেলা প্রশাসক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলার কয়েকটি এলাকায় ১৪৪ জারি করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে শুরু হওয়া সংঘর্ষ ৪ ঘণ্টা পর আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার সকাল থেকেই দুই পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে থাকে।

Banglabid

এমনকি এই উত্তেজনা উপজেলার কয়েকটি এলাকায় ছড়িয়ে পরে। অতিরিক্ত পুলিশ মোতায়ন থাকলেও যেভাবে দুই পক্ষ বিভিন্ন এলাকায় মারমূখি হয়ে আছে তাতে যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা শুরু হতে পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজৈর উপজেলা প্রশাসন এক অফিস আদেশে রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে ১৪৪ ধারা জারি করেছে।

যে সকল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সে এলাকায় এক বা একাধিক ব্যক্তির চলফেরা, সভা সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোটা বা যেকোন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষাণা করার কথা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়ানের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।

Reneta

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, সকাল থেকে একাধিকবার দুই পক্ষই বিভিন্ন স্থানে আবার সংঘবন্ধ হওয়ার চেষ্টা করেছে। আমরা তাদের সংঘবন্ধ হতে দেইনি। সেসকল স্থানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, সে স্থানগুলো পুলিশের কড়া নজরদারিতে আছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনা বাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। স্থানীয়দের সাথে আলোচন করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পার্বত্য অঞ্চলবৈসাবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও আর্থিক সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন

পরবর্তী

সীমান্তে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে বিজিবি

পরবর্তী
স্বর্ণা দাসের পরিবারের সাথে বিজিবি সদস্যরা, সীমান্তে নিহতের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে নিহত স্বর্ণা দাসের পরিবারের পাশে বিজিবি

ফুটবল ম্যাচে কোচ ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা, পিএসজির বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজির বিপক্ষে ‘প্রত্যাবর্তনের দুর্দান্ত’ গল্প লিখতে চান এমেরি

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT