জনপদ

পাহাড়ে জল উৎসবে মারমারা

মারমারা পাড়ায় জল উৎসবের সময় শিশুদের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে জল উৎসবে অংশ নেওয়া শিশুদের আনন্দের মুহূর্ত, রঙিন পোশাক ও জল খেলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটির কাউখালীতে মারমাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই বা পানি উৎসবের মধ্য দিয়ে আজ পাহাড়ে শেষ হচ্ছে ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বৈসাবি উৎসব।

নতুন বর্ষ বরণের এই উৎসবকে কেন্দ্র করে মারমা পাড়াতে বইছে জল উৎসবের জোয়ার। সাংগ্রাই উপলক্ষে রাঙ্গামাটির কাউখালীতে কেন্দ্রীয়ভাবে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর উদ্যোগে শুরু হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।

মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই জল উৎসবের আয়োজন করে থাকে। পুরাতন বছরের যে গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এই জল উৎসবের মাধ্যমে। এটি মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় পালন করা হয় জাকজমকভাবে। এই আনন্দে মেটে উঠে পাহাড়ের মানুষ।

সাংগ্রাই জল উৎসবে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আসা স্থানীয় জনপ্রতিনিধিদের।

পাহাড়ে সামাজিক ঐক্য গড়ে তুলতে বৈসাবি উৎসবকে একটি শ্বাশত রূপ দেয়ার কথা বলেন পানি খেলায় আগত অন্যান্য অতিথিবৃন্দ।

নতুন বছরকে স্বাগত জানাতে এ জল উৎসব সমবেত হয় পাহাড়ের মারমা সম্প্রদায়ের মানুষেরা। আর মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা উৎসবের মধ্য দিয়ে সমাপ্ত হবে পাহাড়ের বৈসাবি উৎসব।

রাঙ্গামাটির স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ যোগ দিয়েছেন মারমাদের ঐতিহ্যবাহী এই সামাজিক উৎসবে।

বিষয়:বৈসাবি রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…