কুড়িগ্রাম

গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা

প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

গলায় ফাঁস দিয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যার ঘটনায় আলোচনা ও তদন্তের জন্য উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রভাত চন্দ্র বর্মণ নামের ৫০ বছর বয়সী একজন প্রধান শিক্ষক।

আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষক প্রভাত চন্দ্র নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে এবং শিমুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত ওই প্রধান শিক্ষক অনেক ঋণগ্রস্ত ছিলেন। পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গেও বিবাদ সৃষ্টি হয় তার।

পাওনাদারের টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধারণা করছি এটি একটি আত্মাহত্যা। তার পরেও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:আত্মহত্যা প্রধান শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…