চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন অ্যাওয়ার্ড শোতে অংশ নেন না আমির খান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
অভিনেতা অমিতাভ রেজা চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে আমির খানের পদার্পণ হয়েছিল আশির দশকের শেষভাগে। নিজের প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হন আমির। সেই শুরু, নব্বই দশক থেকে একবিংশ শতাব্দী পর্যন্ত দুর্দান্ত অভিনয় শৈলী দিয়ে আমির আজও মাতিয়ে রাখছেন দর্শকদের। পাশাপাশি পেয়েছেন “মিস্টার পারফেকশনিস্ট” খেতাবও।

তবে বলিউডের বিভিন্ন পার্টিতে অনেক চলচ্চিত্র তারকার দেখা মিললেও দেখা মেলে না আমির খানের। কিন্তু কেন? কেন অ্যাওয়ার্ড শোতে অংশ নেন না এই তারকা? এবার সেই প্রসঙ্গেই দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে মুখ খুলবেন আমির।

মূলত জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পরবর্তী অতিথি আমির খান। ইতোমধ্যেই যার একটি প্রমো প্রকাশ পেয়েছে। যেখানে তিনি কেন অ্যাওয়ার্ড শোতে অংশ নেন না সে প্রশ্ন করা হলে আমির বলেন, সময় খুবই মূল্যবান এবং এটিকে বুদ্ধির সাথে ব্যবহার করতে হবে বলেই হা হা হা করে হেসে উঠেন!

Banglabid

যদিও বছর কয়েক আগে অন্য কারণ জানা গিয়েছিল আমির খানের অ্যাওয়ার্ড শোতে উপস্থিত না হওয়ার পেছনে। ১৯৯৩ সালে “জো জিতা ওহি সিকান্দার” সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো বলিউডের অস্কার খ্যাত ফিল্মফেয়ারে সেরা অভিনেতাদের তালিকায় মনোনয়ন পেয়েছিলেন আমির। যদিও শেষ পর্যন্ত “বেটা” সিনেমায় অভিনয়ের বদৌলতে সেরা অভিনেতা হিসেবে জয়ী হন অনিল কাপুর।

পরবর্তীতে “হাম হ্যায় রাহি প্যায়ার কে” সিনেমায় অভিনয়ের জন্য পরের বছর আবারও ফিল্মফেয়ারে সেরা অভিনেতাদের তালিকায় আসে আমিরের নাম। কিন্তু ওই বছরেও আমিরের ভাগ্যে পুরস্কার জোটেনি। এবার আমিরের সামনে প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার জেতেন “বাজিগর” সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করা শাহরুখ খান।

এক বছর বিরতির পর “রঙ্গীলা” ছবির জন্য ১৯৯৬ সালে আবার সেরা অভিনেতাদের প্রাথমিক তালিকায় নাম আসে আমিরের। সেরা পাঁচে শাহরুখ, সালমান খান, অজয় দেবগন, গোবিন্দের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও পুরস্কার জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন আমির। কারণ “রঙ্গীলা” ছবির জন্য দর্শকের পাশাপাশি সমালোচকদের কাছেও প্রশংসা পেয়েছিলেন তিনি।

Reneta

কিন্তু শেষ পর্যন্ত আবারও শাহরুখের কাছে পরাজিত হন আমির। সেই বছরের সেরা চলচ্চিত্র “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”তে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান বলিউড বাদশাহ। তিনবার কাছ থেকে খালি হাতে ফিরে যাওয়ার পরের বছর থেকে আমিরকে আর কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি।

অনেকের ধারণা, পরপর দুইবার শাহরুখকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়ায় আমির নাকি জুরি সদস্যদের প্রতি ক্ষুব্ধ হয়ে যান। গুঞ্জন রয়েছে, আমির নাকি মনে করেছিলেন শাহরুখের প্রতি জুরির সদস্যরা পক্ষপাতিত্ব করছেন।

তবে ঠিকই তিনবার ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার বগল দাবা করেছেন আমির খান। “রাজা হিন্দুস্তানি” সিনেমার জন্য ১৯৯৭ সালে, “লগান” ছবির জন্য ২০০২ সালে এবং “দাঙ্গাল” চলচ্চিত্রের জন্য ২০১৭ সালে আমিরের ঝুলিতে যায় সেরা অভিনেতার স্বীকৃতি।- বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাওয়ার্ড শোআমির খানবলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬

‘দেশের পরিস্থিতি ভালো নয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী চলছে না’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর পিছুপিছু ভারতে, আখের রস আস্বাদনে বাংলাদেশে; এরপর যা ঘটল

আগস্ট ১১, ২০২৬

নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে উত্তাল ভারত, পরিস্থিতি কোন পথে?

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে রেকর্ড লোডশেডিং, বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT