বিনোদন

নানা পাটেকরকে নিয়ে যে আফসোস, শাহরুখের আবেগঘন বার্তা

নানা পাটেকরকে নিয়ে যে আফসোস, শাহরুখের আবেগঘন বার্তা

ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকে কাতর বলিউড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি অভিনেতা। বলিউডের অন্যান্য তারকার মত নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন বলিউড কিং শাহরুখ খান।

নানা পাটেকরের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরে শাহরুখ লিখেছেন,“প্রথমবার যখন তার সঙ্গে দেখা হয়েছিল, তাকে দেখে মুগ্ধতা আর একটু অস্বস্তির কারণে আমি নিজের চুল নিয়ে নাড়াচাড়া করছিলাম। সে আমার হাত সরিয়ে দিয়ে বলেছিল, ‘হিরোর মতো চুল সাজানোর চেষ্টা করিস না… তুই একজন অভিনেতা!’”

শাহরুখ খান বলেন, নানা কখনও কাউকে খুশি করার জন্য কথা বলতেন না। বরং যা বলা প্রয়োজন, সেটিই বলতেন।

তিনি বলেন, সে কখনো তোমার তোষামোদ করত না। তুমি যা শুনতে চাও, সেটাও বলত না। বরং তোমার যা শোনা দরকার, সেটাই বলত। এটাই ছিল নানা- সোজাসাপ্টা, একটু রুক্ষ, ভীষণ সৎ আর অসম্ভব সুন্দর একটা হাসির মানুষ।

নানা পাটেকরের স্নেহ প্রকাশের ধরনও আলাদা ছিল বলে জানান শাহরুখ। তার কথায়,“ভালোবাসা প্রকাশেরও তার নিজস্ব একটা অদ্ভুত ধরন ছিল। প্রথমে তোমাকে বকাঝকা করত, তারপর তৃতীয় বা চতুর্থবারের বকুনির মাঝেই বুঝতে পারতে, আসলে সে তোমাকে জড়িয়ে ধরেছে।”

নানা পাটেকরকে শুধু সহকর্মী নয়, নিজের ‘মেন্টর, শিক্ষক, সমালোচক ও বন্ধু’ হিসেবেও উল্লেখ করেছেন শাহরুখ। পাশাপাশি স্মরণ করেছেন তাদের ক্যারম খেলার স্মৃতি।

তিনি লিখেন,“সে আমাকে ভালোবাসত, আমিও তাকে ভালোবাসতাম। সে ছিল আমার পরামর্শদাতা, শিক্ষক, সমালোচক এবং বন্ধু। আর ক্যারম খেলায়? একের পর এক ম্যাচে আমাকে আর আশপাশের সবাইকে হারিয়ে নিজের জয়ে দারুণ আনন্দ পেত। নানা, তোমার সেই তীব্রতা, হাসি, পাগলামি আর ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থেকে যাবে।”

তবে আফসোসও করেন এই তারকা। শাহরুখ লিখেন,“শুধু আফসোস, তোমার সঙ্গে আরও কিছু কথা বলার সময় পেলাম না। আরেকটা তর্ক, আরেক কাপ চা, কিংবা আরেকটা ক্যারমের ম্যাচ- এসব আর হলো না।”

“তুমি শুধু চলচ্চিত্রজগতেই নয়, ভারত ও সারা বিশ্বের মানুষের হৃদয়েও এক বিশাল শূন্যতা রেখে গেলে।” লিখেন শাহরুখ।

নানার কথা হৃদয়ে ধারণ করবেন জানিয়ে তিনি আরো লেখেন,“আমি শুধু এটুকুই বলতে পারি- তোমাকে ভীষণ মিস করব। তোমার কথাগুলো জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে ধরে রাখব… ‘হিরো হওয়ার চেষ্টায় অভিনেতাকে হারিয়ে ফেলিস না।’“

বিষয়:নানা পাটেকর নানা পাটেকার বলিউড শাহরুখ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…