২০২৫ সালের বোরো মৌসুম থেকে শুধুমাত্র ১৪ লাখ টন চাল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া তিন লাখ টন ধানও সংগ্রহ করবে সরকার। চাল ও ধানের পাশাপাশি সরকারের সংগ্রহে থাকবে গমও।
বুধবার (৯ এপ্রিল) খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল সংগ্রহের এ লক্ষ্যমাত্রা চূড়ান্ত হয়।
বৈঠক শেষে আলী ইমাম মজুমদার বলেন, একই সঙ্গে ধান ও চালের সংগ্রহ মূল্যও সভায় নির্ধারিত হয়।
তিনি বলেন, এবার ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৯ টাকা কেজি দরে ১৪ লাখ টন সিদ্ধ চাল কিনবে সরকার। আর ৩৬ টাকা কেজি দরে গম ও ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ।







