চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার নিরপেক্ষ নয়, তবে ইসি’র কাছে সুষ্ঠু নির্বাচন চাই: শামীম পাটোয়ারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
শামীম পাটোয়ারী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ না হলেও তারা আশা করেন নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।

আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়,তবে ইসি সুষ্ঠু নির্বাচন করবে এটি প্রত্যাশা করি। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হোক। এর জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় তিনি জাতীয় পার্টির সাম্প্রতিক বিভাজন ও কাউন্সিল ঘিরে বিতর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলেই একা কিছু করতে পারবে না।

‘চেয়ারম্যানকে ছাড়া জাতীয় পার্টির কোনো কাউন্সিল হতে পারে না। এটি বৈধ কাউন্সিল নয়’— বলেন শামীম হায়দার। তিনি দাবি করেন, যারা এই সম্মেলন করেছেন তারা দলের বহিষ্কৃত নেতা, তাদের সম্মেলন করার কোনো বৈধতা নেই।

এ ছাড়া জাতীয় পার্টিকে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা বা নিষিদ্ধ করার দাবি সম্পর্কে তিনি বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ নেই। এই ধরনের দাবি অত্যন্ত দুঃখজনক ও অগণতান্ত্রিক।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়াই গণতন্ত্রের পথ।

ট্যাগ: জাতীয় পার্টিশামীম হায়দার পাটোয়ারী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চানখাঁরপুল হত্যা মামলার এক সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ

পরবর্তী

টের স্টেগেনের ‘দীর্ঘমেয়াদি চোট’, গার্সিয়াকে নিবন্ধনের সুযোগ বার্সার

পরবর্তী
টের স্টেগেন ও গার্সিয়া ফুটবল জার্সি পরিহিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টের স্টেগেনের ‘দীর্ঘমেয়াদি চোট’, গার্সিয়াকে নিবন্ধনের সুযোগ বার্সার

ইসি সচিবের সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT