চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কততম হলেন জিএম কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, রংপুর
A A

প্রায় ৪০ বছরের দুর্গ খ্যাত রংপুর সদর-৩ আসনে জামায়াতের প্রার্থীর কাছে লক্ষাধিক ভোট ব্যবধানে হারিয়ে তৃতীয় হলেন জাতীয় পার্টির জিএম কাদের। এই আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জিএম কাদের এর আগে রংপুর সদর- ৩ আসনে ২০০১ এ সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের বছর ২০২৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এর আগে এই আসনটি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির দখলে ছিল। আওয়ামী লীগের আমলে রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৪টি হারালেও এই আসনটি শক্ত অবস্থানে ছিল জাতীয় পার্টির।

আসনটিতে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তিনি মারা গেলে তার ছেলে সাদ এরশাদ সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে একবার উপনির্বাচনে সংসদ সদস্য ছিলেন রওশন এরশাদ। এইবার জামায়াতের প্রার্থীর কাছে আসনটি হারালেন জাতীয় পার্টি।

এদিকে, নির্বাচনের দিন ভোট চলাকালীন জিএম কাদের কোনো কেন্দ্র পরিদর্শন করতে বের হননি এবং মিডিয়া এড়িয়ে বাড়িতেই অবস্থান করেন তিনি। যার কারণে ভোটের মাঠে তার ও জাতীয় পার্টির শোচনীয় পরাজয় বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় পার্টিজিএম কাদেররংপুর সদর
শেয়ারTweetPin1

সর্বশেষ

কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬

বুদিমিরের গোলে প্রথম জয় ক্রোয়েশিয়ার

জুন ২৪, ২০২৬

ইরানের ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় দিল যুক্তরাষ্ট্র

জুন ২৪, ২০২৬

ভালো খেললে সুনাম, খারাপ করলে সময় শেষ: রোনালদো

জুন ২৪, ২০২৬

প্রথা ‘ভেঙে’ চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT