চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খরচ কমাতে মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করলো বাবা!

রবিউল হক রবিরবিউল হক রবি
৭:২৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, ফেনী
A A

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার রাজাপুর ইউনিয়নে ১০ বছরের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা মোহাম্মদ টিপুকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম জান্নাতুল আরিফা। সে স্থানীয় অদুদিয়া নুরানি মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী।

আজ রোববার (২৫ জুন) নিহতের মা রুমানা আক্তারের দায়েরকৃত মামলায় টিপুকে গ্রেফতার করা হয়। টিপু দাগনভূঁইয়া রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর পদুয়া বাড়ির কবির আহমদের ছেলে। তিনি এলাকায় টমটম চালান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নয় বছর আগে মোহাম্মদ টিপু ও রুমানা আক্তারের বিবাহ বিচ্ছেদ হয়। তখন তাদের একমাত্র সন্তান আরিফার বয়স ছিল ৬ মাস। পরবর্তীতে বড় হয়ে মাঝেমধ্যে সে বাবার বাড়িতে যেত। মেয়ের ভরণপোষণের জন্য আরিফার মা টিপুকে চাপ দিতে থাকেন। এর মাঝে টিপু আবার নতুন বিয়ে করে সংসার শুরু করেন। যেখানে ছয় বছর ও তিন মাসের দুই মেয়ে রয়েছে। নতুন সংসারের স্ত্রী-সন্তান সেই সঙ্গে আরিফার খরচ বহনের বাড়তি চাপে পড়েন টিপু।

গত ১৮ জুন আরিফা তার বাবার বাড়িতে গেলে টিপু দুপুর তিনটার দিকে আরিফাকে গোসল করাতে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে নিজেই মেয়েকে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন।

দাগনভূঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম বলেন, পুলিশ ওইদিন পুকুর থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছিল। পরে আরিফার মা ও নানার সন্দেহ এবং পুলিশের তদন্তে এ ঘটনা উঠে আসে। নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা করেন। জিজ্ঞাসাবাদে টিপু ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেনীহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় স্থান পাওয়ার স্বীকৃতি ব্র্যাকের প্রতিটি কর্মীর’

মে ১৫, ২০২৬

দাঁতের চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মে ১৫, ২০২৬

রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মে ১৫, ২০২৬

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT