চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখতার আনসারিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগেই জেলের মধ্যে বন্দি অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন দেশটির গ্যাংস্টার থেকে রাজনীতিক বনে যাওয়া মুখতার আনসারি। তবে আনসারির পরিবারের অভিযোগ, স্লো পয়জন বা বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়েছে তাকে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত ৮ টা ৪৫ মিনিটে রানী দুর্গাবতী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুখতার আনসারি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্ট অ্যাটাকের ফলে মৃত্যুবরণ করেছেন মুখতার আনসারি।

তবে এই দাবি অস্বীকার করে তার ছেলে উমর আনসারি অভিযোগ তুলে বলেছেন, আমার বাবাকে ধীরে ধীরে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। আমরা আগেও বলেছি আজও আমরা একই কথা বলব। গত ১৯ মার্চ তার রাতের খাবারে বিষ মিশানো হয়েছিল। আমরা এর বিচার চাই। আমরা বিচার বিভাগের কাছে যাব।

মুখতার আনসারির ছোট ভাই আফজাল আনসারি বলেছেন, মুখতার বলেছিলেন যে, জেলে তার খাবারে বিষাক্ত পদার্থ দেওয়া হয়েছিল। প্রায় ৪০ দিন আগেও তার খাবারে বিষ দেওয়া হয়েছিল এবং ১৯ মার্চ আবারও তার খাবারে বিষ দেওয়া হয়। যার কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।  মুখতার আনসারির আইনজীবীরা এই মাসের শুরুতে আদালতে অভিযোগ করেছিলেন যে, বান্দা জেলে তার জীবন হুমকির মুখে রয়েছে এবং তাকে তার খাবারের সাথে কিছু বিষাক্ত পদার্থ খাওয়ানো হয়েছিল।

আরজেডি নেতা তেজস্বী যাদব, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ মুখতার আনসারির পরিবারের অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। এদিকে মুখতার আনসারি মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের বান্দা, মউ, গাজিপুর এবং বারানসী জেলায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতেই এক জরুরি বৈঠক ডাকেন।

Reneta

উত্তর প্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের ৫ বারের এই সংসদ সদস্য ২০০৫ সাল থেকেই কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে ১৫ টি খুনের অভিযোগ ছিল। তিনি ১৯৯০ এর দশকে নিজের একটি দল গঠন করেন যা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত ছিল। ২০০৫ সালের নভেম্বর মাসে গাজিপুরের তৎকালীন বিধায়ক কৃষ্ণানন্দ রাইসহ ৭ জনকে খুনের অভিযোগ ওঠে মুখতারের বিরুদ্ধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিষমুখতার আনসারি
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT