চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১:৫৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
পুলিশ ও জনগণের সংহতি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে মহানগর পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না।

আইজিপি বলেন, যাদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে বা উঠবে, তাদের তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যেকোন ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা করেন তিনি। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

Banglabid

পুলিশের আইজি বলেন, অপরাধের বহু মাত্রিকতার কারণে এবং তার সাথে খাপ খাইয়ে চলার জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে আমরা ব্যবস্থা নিতে সক্ষম। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমীর অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিতমহানগর পুলিশরাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT