চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্যচিত্র-গান-স্মৃতিচারণ ও ড্রোন প্রদর্শনীতে জুলাই স্মরণ

জুলাই পুনর্জাগরণ: ১৪ জুলাই যা হলো কেন্দ্রীয় শহীদ মিনারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
জুলাই স্মরণে ড্রোন প্রদর্শনী ও স্মৃতিচারণের আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজন করা হয় ‘জুলাই ওমেন্স ডে’।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও আন্দোলনকারীদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ ‘ড্রোন শো’।

তথ্যচিত্র-গান-স্মৃতিচারণ ও ড্রোন প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

সঙ্গীত পরিবেশক একজন শিল্পী ড্রোন প্রদর্শনীতে গিটার বাজাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’। জাতীয় সংগীত পরিবেশনের পর সংগীত পরিবেশন করেন শিল্পী সায়ান, ব্যান্ডদল ইলা লা লা, এফ মাইনর, পারসা মাহজাবীন এবং এলিটা করিম।

বাংলাদেশের নারীরা ঐতিহ্যবাহী পোশাকে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে প্রদর্শিত হয় ‘জুলাই উইমেন’ নামের ডকুমেন্টারি, শহীদ আবরার ফাহাদকে নিয়ে নির্মিত তথ্যচিত্র এবং ‘জুলাই বিষাদ সিন্ধু’সহ আরও কিছু চলচ্চিত্র। স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারীরা।

রাত ১১টা ২০ মিনিটে শুরু হয় বিশেষ আকর্ষণ ‘ড্রোন শো’। বাংলাদেশ ও চীনের যৌথ ব্যবস্থাপনায় ২,০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের ধাপগুলো।

Reneta

ইলিয়াস আলীর স্মৃতি ও নিখোঁজের বিষয়ে আলোচনাসহ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের আলোচনাচিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ শহীদমিনারের আকাশে উঠে আসে ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর স্রোতের মতো রাস্তায় নেমে আসার ঐতিহাসিক মুহূর্ত। রাত ১২টার পরেও চলতে থাকে নির্ধারিত সাংস্কৃতিক পরিবেশনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফ মাইনরএলিটা করিমজুলাইজুলাই গণঅভ্যুত্থানপারসা মাহজাবীনব্যান্ডদল ইলা লা লালিড বিনোদনশিল্পী সায়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT