বিনোদন

তারকাদের সেহরি নাইট!

বিনোদন শিল্পীদের সেহরি নাইটের আনন্দময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনোদন শিল্পীদের একটি দল সেহরি নাইট উদযাপন করছে, যেখানে তারা হাসি-খুশি ও একসাথে উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটকের শিল্পীদের একতা বরাবরই মুগ্ধ করে। অন্তত ছোট পর্দার দর্শক অনুরাগীরা এমনটাই মনে করেন। আরও একবার ছোট পর্দার তারকা অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতাদের যূথবদ্ধতা প্রশংসা কুড়াচ্ছে নেট দুনিয়ায়!

এবার মুগ্ধতা ছড়ালো ছোট পর্দার এই সময়ের শিল্পীদের এক হয়ে ‘সেহেরি নাইট’ কিছু ছবি! বুধবার রাতে বনানীর বৈঠক রেস্তোরাঁয় নাটক মিডিয়ার নির্মাতা-শিল্পী ও ক্যামেরার নেপথ্যে কাজ করা একদল কলাকুশলী জড়ো হয়ে একত্রে সেহরি করেন।

চার তরুণ-তরুণী একসঙ্গে হোকার্ড খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সেই ছবিগুলো কেউ কেউ ফেসবুকে পোস্ট দিয়ে অনুসারীদের বাহবা পাচ্ছেন। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ দুটি ছবি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘সেহরি নাইট’।

সেখানে নির্মাতা রাজসহ দেখা যায় রেদওয়ান রনি, আশফাক নিপুন, আদনান আল রাজীব, মিজানুর রহমান আরিয়ান, নঈম ইমতিয়াজ নেয়ামূল, শঙ্খ দাসগুপ্ত, সিয়াম, অবন্তী, এলিটা করিম, সাবিলা নূর, সাফা কবির, সুনেরাহ বিনতে কামাল, সারাহ আলম, রাজু রাজ, দিদারুল শিশির, মাশা, রাসেল মাহমুদ, নেহাল তাহের, রিন্টু প্রমুখদের।

ফেসবুকে পোস্ট করা এসব ছবিতে একত্রে সবাইকে হাস্যোজ্জ্বল ও একতাবদ্ধ দেখে প্রত্যেকের অনুসারীরা মুগ্ধ হয়ে মন্তব্য করছেন কমেন্টবক্সে। কেউ কেউ লিখছেন, বন্ধুত্ব পারিস্পারিক সম্পর্ক উন্নয়নে এমন একত্রে থাকা সত্যি প্রশংসার দাবি রাখে!

বিষয়:অবন্তী আদনান আল রাজীব আশফাক নিপুণ এলিটা করিম মাশা মিজানুর রহমান আরিয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…