বিনোদন

জয়ের সুরে এলিটার নতুন গান

দুটি শিল্পী মঞ্চে গান পরিবেশন করছেন, দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি শিল্পী মঞ্চে গান পরিবেশন করছেন, দর্শকদের জন্য প্রস্তুত, একটি সংগীত পরিবেশনা দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের কথা ও সুরে এলিটা করিমের গান ‘বারান্দাতে বিকেলবেলা’। আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানটির অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন মীর হিশাম।

গানটিতে গিটার বাজিয়েছেন সৈয়দ রিয়েল, বেইস গিটারে তানিম হাসান, কী-বোর্ডসে ফরহাদ ও শব্দ সংযোজন করেছেন আমজাদ হোসেন বাপ্পী।

নতুন গান প্রসঙ্গে এলিটা করিম বলেন, অনেকদিন পর জয়ের কথা ও সুরে গান গাইলাম। সচরাচর যেমন গান করি তার থেকে বেশ আলাদা এই গানটি। আমার খুব ভালো লেগেছে গাইতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে শুনতে।

গান নিয়ে জয় শাহরিয়ার বলেন, এলিটা আপু আমার খুব প্রিয় একজন শিল্পী, ওর কণ্ঠ আমার খুব পছন্দের। চেষ্টা করেছি এলিটা আপুর কণ্ঠে একটা অন্যরকম গান তৈরি করতে। আশা করি যারা শুনবেন তাদের ভালো লাগবে নস্টালজিয়ায় ভরপুর এই গান।

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে। এছাড়াও স্পটিফাই, আইটিউন্স, ডিজার, স্বাধীনসহ সারাবিশ্বের স্ট্রিমিং সাইটে শোনা যাচ্ছে ‘বারান্দাতে বিকেলবেলা’।

বিষয়:এলিটা এলিটা করিম গান জয় শাহরিয়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…