চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অতীতের মত যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৫ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অতীতের মত যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জনতা পার্টি বাংলাদেশ-এর উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম সারোয়ার মিলন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিতে হবে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাই বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা। অতীতের মত যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আসাদুজ্জামান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা একই সূত্রে গাঁথা—জনগণের মুক্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা ও শোষণমুক্ত রাষ্ট্র গঠন।

তিনি বলেন, যেমনি মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, তেমনি জুলাই গণঅভ্যুত্থান জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন মাত্রা দিয়েছে।

সভায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Reneta

এ সময় উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা শাহ মোহাম্মদ আবু জাফর, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ, আলহাজ্ব এমএ ইউসুফ, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, শিউলি সুলতানা রুবি, ইকবাল কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সোলায়মান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম সরোয়ার মিলনজনতা পার্টি বাংলাদেশজেপিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT