চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগামি শুক্রবার হল-রাজনীতি, গ্রুপিং এবং ক্ষমতার দ্বন্দ্বের এই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৬
বিনোদন
A A

টেলিভিশনের পর্দায় আসছে আলোচিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের ‘টেলিপ্লেক্স এক্সক্লুসিভ’-এ সিনেমাটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে।

আকাশ হক পরিচালিত সিনেমাটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতি, ক্ষমতার পালাবদল, হল-রাজনীতি, গ্রুপিং এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার নানা চিত্রকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছে। নির্মাতার নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও চারপাশের বাস্তবতা থেকেও সিনেমাটির গল্পের অনুপ্রেরণা এসেছে।

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’-এ দেখানো হয়েছে, ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায়, ক্ষমতার পালাবদলে কী ধরনের কৌশল কাজ করে এবং সেই খেলায় শিক্ষার্থীরা কীভাবে কখনো ক্ষমতার বাহক, আবার কখনো নিঃস্ব হয়ে পড়ে। নেতার ঘনিষ্ঠ হতে কর্মীদের নানা তৎপরতা এবং আনুগত্যের সংস্কৃতিও উঠে এসেছে সিনেমাটিতে।

সিনেমাটির ‘সহমত ভাই’ গানটি ইতিমধ্যে দর্শকের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে। তাবিব মাহমুদের লেখা, সুর ও কণ্ঠে এবং শুভ্র রাহার সংগীতায়োজনে তৈরি গানটি র‌্যাপের মাধ্যমে চলচ্চিত্রের রাজনৈতিক ব্যঙ্গ ও বাস্তবতাকে আরও তীক্ষ্ণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে শুধু ক্যাম্পাসের গল্প হিসেবে দেখেননি নির্মাতা আকাশ হক। তার মতে, ক্যাম্পাসের ক্ষমতার লড়াই, পদ পাওয়ার প্রতিযোগিতা, সিনিয়র-জুনিয়র সম্পর্ক ও গ্রুপিং মূলত বাংলাদেশের বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক কাঠামোরই ছোট প্রতিচ্ছবি।

সিনেমাটিতে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে লক্ষ্য না করে একটি রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতার কাঠামো ও মানসিকতাকে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও প্রেক্ষাগৃহে প্রদর্শনের পর দর্শকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি।

এবার চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের মাধ্যমে আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে আসছে সিনেমাটি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ আগস্ট বিকেল ৫টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের ‘টেলিপ্লেক্স এক্সক্লুসিভ’-এ দর্শকের সামনে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

সিনেমাটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন, মেহেদী হাসান সোহানসহ অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণও করেছেন আকাশ হক।

ট্যাগ: চ্যানেল আইটেলিভিশনদ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুললিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT