চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যার মামলা খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A
খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, মামলা খারিজের সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দশম সংসদ নির্বাচনের পর সারাদেশে অবরোধ ও হরতালে পেট্রলবোমা হামলায় ৪২ জনের মৃত্যুর ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে আদালত।

আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার তদন্ত শেষে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী  ঢাকার হাকিম আদালতে খালেদা জিয়াসহ চারজনকে আসামি করে এ মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গুলশান থানা পুলিশ তদন্তভার পায়।

Banglabid

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ (পরে মারা গেছেন) এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সমশের মবিন চৌধুরীকে আসামি করা হয় এ মামলায়।

মামলার বিবরণে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৫ সালের ৫ জানুয়ারি সারাদেশে অবরোধের ডাক দেন। এরপর দফায় দফায় হরতালের ঘোষণা দেয় তার দল। ওই কর্মসূচির মধ্যে ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা যান, সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়।

মামলার তদন্ত দীর্ঘদিন ঝুলে থাকলেও সরকার বদলের পর চলতি বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানার এসআই শাহীন মোল্লা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে বলা হয়, আসামিদের বিরুদ্ধে অভিযোগের কোন প্রমাণ তদন্তে পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াহত্যা মামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পোল্যান্ডের গ্রামে পরিবেশ বিপর্যয়ের প্রভাব

পরবর্তী

মোংলা থেকে ৪৩৫ কি.মি. দূরে ঘূর্ণিঝড় ‘ডানা’

পরবর্তী
ঘূর্ণিঝড় ডানা বাংলাদেশের উপকূলে কাছাকাছি অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোংলা থেকে ৪৩৫ কি.মি. দূরে ঘূর্ণিঝড় 'ডানা'

চ্যানেল আই অনলাইন ইভেন্টে অংশগ্রহণকারী ব্যক্তিরা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিক-তাইজুল-রাবাদাকে বিশেষ পুরস্কার দিল বিসিবি  

সর্বশেষ

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT