আন্তর্জাতিক

বিয়েতে না আসায় অতিথিদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন কনে

বিয়ের জন্য সুন্দর সাজানো খোলা আকাশের নিচে গাছের ছায়ায় সাজানো স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি।

প্রায় দেড় বছর আগে থেকে আত্মীয়দের বিয়ের দাওয়াত দেন কনে। তারপরও তাদের অনেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হননি। পরে রাগ করে অতিথিদের কাছ থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইলেন তিনি।

সংবাদ মাধ্যম পিপল ডটকম জানিয়েছে, অস্ট্রেলিয়ায় এক বিয়ের কনে তার বিয়ের জন্য বেশ মোটা অঙ্কের টাকা খরচ করেন। তিনি বিয়ের কিছুদিন আগে কোন কোন অতিথি আসতে পারছেন তার খোঁজখবর করে খাবার এবং আসন বুকিং করেছিলেন। এরপরও কয়েকজন অতিথি না আসায় তাদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইলেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমকে কনে জানান, বিয়ের কিছুদিন আগে ফোন করলে অতিথিরা জানান, তারা আসছেন। অথচ বিয়ের ঠিক আগের দিন আমন্ত্রিত ১০ জন অতিথি জানান তারা আসতে পারবেন না। কারণ এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে তাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। অথচ তাদের জন্য বিশাল বড় আয়োজন করে রেখেছিলেন কনে।

শেষ মুহূর্তে অতিথিদের মুখে এমন অজুহাত শুনে রীতিমতো রেগে যান ওই কনে। তাদের জন্য আসন বুকিং থেকে শুরু করে বিশেষ খাবারের ব্যবস্থা করার জন্য একটি বড় অর্থ খরচ হয়। এবার সেই ক্ষতিই জরিমানার সাহায্যে কিছুটা পূরণ করতে চান তিনি।

বিষয়:অস্ট্রেলিয়া কনে ক্ষতিপূরণ বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…