চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিখোঁজের ২৯ ঘণ্টা পর সৈকত থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৪৩ পূর্বাহ্ণ ১৯, জুন ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সৈকত থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বেড়াতে এসে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ ২৯ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৮ জুন সন্ধ্যা ৬ টায় কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে মরদেহটি ভেসে আসে বলে জানান, জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মৃত উদ্ধার হওয়া মোহাম্মদ তারেক (১৪) নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

মাসুদ রানা বলেন, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকা ৭ কিশোর বন্ধু মিলে ঈদ উপলক্ষে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। তারা সৈকতে এসে ঘুরাঘুরির এক পর্যায়ে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এসময় ভাটার টানে এক কিশোর ভেসে যায়। অন্য বন্ধুদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উদ্ধারের চেষ্টা করেও সফল হয়নি।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে একটি মৃতদেহ ভেসে আসার খবর দেয় স্থানীয়রা। পরে বিচ কর্মিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে মৃত কিশোরের স্বজনরা লাশের পরিচয় শনাক্ত করেছে।

পর্যটন সেলের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মৃতদেহটি কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারনিখোঁজ কিশোরমরদেহ উদ্ধারসমুদ্র সৈকত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬

রূপলাল-রঘুনাথ হাউস: হারিয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য

আগস্ট ২, ২০২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনায় কমছে ইলিশ, হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

আগস্ট ২, ২০২৬

২০ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা ফিরে এসেছে: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আগস্ট ২, ২০২৬

গ্যাস সংকটে তৈরি পোশাক খাতে ১.২ থেকে দেড় বিলিয়ন ডলারের ক্ষতি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT