লন্ডনের ‘ইপসম কলেজ’ প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

Londoner Epsom College er main shikkhok er morodhe, college er boro bhitti o park er shundor drishyo. Channel i News – চ্যানেল আই নিউজ
লন্ডন শহরের ‘ইপসম কলেজের’ প্রধান শিক্ষক এমা প্যাটিসনের (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় ১টা ১০ মিনিটে কলেজ সীমানার ভেতরে অবস্থিত একটি বাড়ি থেকে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে।
এসময় তার স্বামী জর্জ (৩৯) এবং তাদের সাত বছরের মেয়ে লেটিকেও মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এমার বন্ধুবান্ধব এবং পরিবারের পাশাপাশি ইপসমের ছাত্র এবং কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান পরিদর্শক কিমবল এডে।
তিনি এই মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনার আশ্বাস দেন।
এ ঘটনার পর ‘পল উইলিয়ামসকে’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জানা যায়, প্যাটিসন দক্ষিণ লন্ডনের ক্রয়ডন হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে ছয় বছর দায়িত্ব পালনের পর ২০২২ সালের সেপ্টেম্বরে ইপসম কলেজের প্রথম নারী প্রধান হিসাবে নিযুক্ত হন। তার স্বামী জর্জ একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। তাদের মেয়ে ক্রয়ডন হাই স্কুলে পড়াশোনা করত।
প্রধান শিক্ষিকা হিসাবে তিনি তিনি স্কুলে ব্যাপক পরিবর্তন এনেছিলেন এবং তিনি এমন অনেক কাজ করেছিলেন যা শিশুদের জীবনকে সমৃদ্ধ করেছিল।
তার অধীনে ইপসম কলেজ ২০২২ সালে ‘ইন্ডিপেন্ডেন্ট স্কুল অফ দ্য ইয়ারের’ পুরস্কার লাভ করে।






