চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ব্রিজের নিচে মিললো কাপড় ব্যবসায়ীর মরদেহ

সুমন রায়সুমন রায়
২:৫০ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৫
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরের জয়নগর থেকে কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার একটি ব্রীজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কবির আহমেদ (৩৫) জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে ও শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির হোসেন কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। মোবাইল ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কথার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে কবির আহমেদ ছিনতাইকারীর কবলে পড়েছেন।

তবে স্বজন-প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি কেউ। পরে বুধবার সকালে ধনাইয়া এলাকার একটি ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে সকালে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

এদিকে এই ঘটনায় দুপুরে শিবপুর মডেল থানার সামনে কবির হত্যার বিচার ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিবপুর বাজারের ব্যবসায়ীরা।

Reneta

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাপড় ব্যবসায়ীনরসিংদীমরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

জুন ২৫, ২০২৬

বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

জুন ২৫, ২০২৬

মনিবিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ ‘আই স্ট্রাইকার’

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT