চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের গুঁড়িয়ে স্টোকস-ম্যাককালাম যুগের শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০২, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, ব্যাটিং ও বোলিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষেই সর্বনিম্ন ২৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। ১২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর খানিকটা শঙ্কা জেগেছিল ১৯৯৫ সালের পুনরাবৃত্তির। তা অবশ্য হয়নি। ১৩২ রানে কিউইদের গুঁড়িয়ে টেস্টে রাজকীয় সূচনা করল বেন স্টোকস-ব্রেন্ডন ম্যাককালামের দল।

লর্ডসে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানায় দীর্ঘদিন পর দলে ফেরা নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংলিশদের দাপুটে বোলিংয়ে ৪০ ওভারের বেশি টিকতে পারেনি নিউজিল্যান্ড। দলের সর্বোচ্চ ৪২ রান করেন কলিন ডি গ্রান্ডহোম।

নতুন কোচ ও অধিনায়ক ম্যাককালাম-স্টোকস জুটির শুরুটা দুর্দান্ত হলো। ক্রিস সিলভারউডের অবহেলার পাত্র জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রডের প্রত্যাবর্তন হয়ে থাকল রাজকীয়। শুরুতেই কিউইদের টপ অর্ডারে ধস নামান ইংলিশ দুই গতি তারকা। প্রথম ইনিংসে অ্যান্ডারসন নেন ৪টি ও একটি উইকেট ঝুলিতে পুরেন ব্রড।

Banglabid

অন্য প্রান্তে অভিষেক ম্যাচেই কিউইদের গতিতে খাবি খাইয়েছেন ম্যাথিউ জেমস পটস। ২৩ বর্ষী ১৩ রানের বিনিময়ে ফিরিয়েছেন চার ব্যাটারকে। উইলিয়ামসনকে ২ রানে বেন ফকসের ক্যাচ বানানোর পর বোল্ড করে ফিরিয়েছেন ড্যারিল মিচেলকে। টম বান্ডলেও লাইন মিস করে বোল্ড হয়েছেন পটের বলে। অভিষেক দিনে আজাজ প্যাটেলকে ৭ রানে ফিরিয়ে নেন নিজের চতুর্থ উইকেট।

দলীয় ১২ রানে চার টপ অর্ডারকে হারানো দল পঞ্চাশের আগেই হারায় শুরুর ৭ উইকেট। সেখানে কাইল জেমিসন, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং ট্রেন্ট বোল্টকে নিয়ে শতরান পার করেন গ্রান্ডহোম। ৫০ বলে ৪২ রান করে একপাশে অপরাজিত থাকেন এই ডানহাতি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন পেসার টিম সাউদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসনগ্রান্ডহোমম্যাককালামসাউদিস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানি মায়ের দুই শিশু কার কাছে থাকবে তা ঠিক হবে পারিবারিক আদালতে, আপিল বিভাগ

পরবর্তী

দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত

পরবর্তী
বাংলাদেশে করোনার নতুন সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত

IBA Get Together 2022 logo with Bengali text and vibrant colors. Channel i News - চ্যানেল আই নিউজ

আইবিএ গেট টুগেদার ২০২২: রেজিস্ট্রেশন চলছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT