ক্রিকেট

ইংল্যান্ড আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল, বলছেন ম্যাককালাম

England cricket player smiling outdoors in blue sportswear and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

England cricket player smiling outdoors, wearing blue sportswear and sunglasses on cap. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপপর্বেই বিদায় নিয়েছে ইংল্যান্ড। ভালো পারফর্ম করেও কোনো ম্যাচ জিততে পারেনি জশ বাটলারের দল। ঘটনার জেরে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার। দলের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানাচ্ছেন ইংল্যান্ড আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল।

ইংল্যান্ডের কিউই কোচ বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছিল আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম এবং অন্যদিনের মতোই একটি দিন ছিল। মাঝে মাঝে এমন হয়ে থাকে এবং আমরা প্রয়োজনীয় ফলাফল বের করতে পারিনি। যার কারণে আসর থেকে বিদায় নিতে হয়েছে।’

‘বিষয়টি স্বীকার করতে হবে যে আমাদের পারফরম্যান্স যথেষ্ট ছিল না, এমনটা খেলায় হতে পারে। সেরকম পারফরম্যান্স হলে বিষয়টি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যথেষ্ট ভালো পারফরম্যান্স করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সবশেষ ইংল্যান্ডের পারফরম্যান্স হতাশাজনক যেখানে তারা টানা সাত ম্যাচে হেরেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হেরেছিল থ্রি লায়ন্সরা। টানা হারের হিসেবে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চের রেকর্ড চলছে। ২০০১ সালে ইংল্যান্ড টানা ১১ ম্যাচে হেরেছিল।

বিষয়:ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি বাটলার ম্যাককালাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…