খুলনায় তারুণ্য সমাবেশে দলের মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিরো আলমের ওপর এই হামলার ঘটনায় আবারো প্রমাণ হয়েছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, ন্যারা বারবার বেলতলায় যায় না, এই সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। অভিযোগ করে বলেছেন, ডেঙ্গুর এই ভয়াভহ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী আর দক্ষিণের মেয়র বিদেশে ঘুরছেন, এদের কোন দায়বদ্ধতা নেই।






