চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিমেরিট পয়েন্ট পেল এমসিজি পিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
এমসিজি

এমসিজি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার বক্সিংডে অ্যাশেজর চতুর্থ টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়। তবে এখানে ব্যাটিং ব্যর্থতা কিংবা ভালো বোলিংয়ের জন্য নয়, বরং দোষ দেয়া হচ্ছে এমসিজির পিচকে। ম্যাচ রেফারি জেফ ক্রো ‘অসন্তোষজনক’ হিসেবে রেটিং দিয়েছেন এ পিচকে। পাশাপাশি এমসিজি একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে।

আইসিসির চার স্তরের পিচ রেটিং ব্যবস্থা আছে, যার মধ্যে ‘অসন্তোষজনক’ হলো তৃতীয় স্তরের রেটিং। এ রেটিং এমন পিচকে বোঝায়, যা ব্যাট ও বলের মধ্যে সমান প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং অতিরিক্তভাবে বোলারদের পক্ষে চলে যায়, সেটা পেস হোক বা স্পিন। উল্লেখযোগ্যভাবে, গত তিনটি বক্সিংডে টেস্টে এমসিজি সর্বোচ্চ ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল।

পিচকে ‘অসন্তোষজনক’ বলার পাশাপাশি ক্রো বলেছেন, ‘এমসিজির পিচ বোলারদের জন্য অতিরিক্ত সহায়ক ছিল। প্রথম দিনে ২০টি উইকেট পড়ে, দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ে এবং কোনো ব্যাটারই অর্ধশতক করতে পারেনি। আইসিসি নির্দেশিকা অনুযায়ী তাই পিচটি ‘অসন্তোষজনক’ এবং ভেন্যুটিকে একটি ডিমেরিট পয়েন্ট পাচ্ছে।’

চলমান অ্যাশেজ সিরিজে এটি ছিল দ্বিতীয় টেস্ট যেখানে দুই দিনে ম্যাচ শেষ হয়ে যায়। প্রথমটি হয়েছিল পার্থে প্রথম টেস্টে, যেখানে পিচ ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল। অস্ট্রেলিয়া সেই ম্যাচসহ পরবর্তী দুই টেস্ট জিতলে আগেই অ্যাশেজ নিজেদের করে ফেলেছিল। এমসিজিতে এসে হেরে যায় অজিরা।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চিফ অব ক্রিকেট জেমস অলসপ বলেছেন, ‘তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট কাটা দর্শকদের জন্য এবং অস্ট্রেলিয়া ও বিশ্বের লাখো ক্রিকেটপ্রেমীর জন্য আমরা হতাশ। পিচটি এমসিজির চিরাচরিত ব্যাট- ও বলের ভারসাম্য ধরে রাখতে পারেনি।’

‘সাম্প্রতিক বছরগুলোতে এমসিজি স্টাফরা যে দারুণ মানের টেস্ট পিচ তৈরি করেছেন, আমরা তার প্রশংসা করি। আমরা আত্মবিশ্বাসী যে আগামী বছরের নিউজিল্যান্ডের বিপক্ষে বক্সিংডে টেস্ট এবং ২০২৭ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বার্ষিকী টেস্টে তারা আমাদের প্রথম সারির পিচ উপহার দেবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডএমসিজিমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT