দলীয় সরকারের অধীনে চাপমুক্ত সুষ্ঠু ভোট করা সম্ভব বলে মনে করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী।
ভোট সামনে রেখে সেপ্টেম্বর থেকে নির্বাচনি কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হচ্ছে জানিয়ে তিনি বলেন, আস্থা অর্জনের নামে বিরোধী দল বা কাউকে বিজয়ের নিশ্চয়তা দেওয়া ইসি’র দায়িত্ব নয়।






