চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ওটিটিতে রাজ–বুবলীর প্রশংসিত সেই সিনেমা 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
দুজনের মৃতদেহ শীতল কক্ষে রাখা, শোকে ভরা পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চব্বিশে যে সিনেমাগুলো দর্শকদের ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, ’দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর মধ্যে অন্যতম। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা।

সেই সিনেমাটি এবার আসছে ওটিটিতে। যেটি নির্মাণ করেছেন মিশুক মনি। ১৬ জুলাই রাত ১২টা ১মিনিট (১৭ জুলাই) থেকে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ’জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ’দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি।

সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ।

চরকিতে ’দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, ”আমার মনে হয়েছে ’দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছে। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসের সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সজেই সিনেমাটি দেখতে পারবেন।’

Reneta

২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ’দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিচরকিদেয়ালদেয়ালের দেশবুবলীরাজলিড বিনোদনশরিফুল রাজসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬

বিগ বাজেটের ‘রামায়ণ’র ঝলক প্রকাশেই সমালোচনা!

জুলাই ৩০, ২০২৬

সবধরনের ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখলেন রাহানে

জুলাই ৩০, ২০২৬

ফেসবুকে প্রেম, চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন যুবক

জুলাই ৩০, ২০২৬

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT