চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু ধর্ষণ: অভিযুক্তকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে থানচি থানা অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৪, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, বান্দরবান
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বান্দরবানের থানচি এলাকায় এক শিশুর ওপর যৌন সহিংসতার অভিযোগকে কেন্দ্র করে থানচি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ২৩ মে রাতে থানচি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী এক পাহাড়ি শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে বিজয় বড়ুয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রোববার ২৪ মে সকালে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে থানচি থানায় সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলে থানায় উপস্থিত জনতার একটি অংশ ক্ষোভ প্রকাশ করে এবং তাকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানায়। তবে পুলিশ এতে রাজি না হলে বিক্ষুব্ধ জনতা থানাটি ঘেরাও করে এবং থানা প্রাঙ্গণে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

এই চরম উত্তেজনার মুখে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল দ্রুত থানচি থানায় এসে অবস্থান নেয়। বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে উত্তেজিত জনতাকে শান্ত করে অবরুদ্ধ থানা চত্বরের নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানচি থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিজয় বড়ুয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কঠোর নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বিজিবির অ্যাম্বুলেন্সে করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

বর্তমানে থানচি সদর ও আশপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বিজিবি ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থানচি থানা ঘেরাওপরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিবর্ডার গার্ড বাংলাদেশবিক্ষুব্ধ জনতা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬

টুথপেস্টেই কি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি? বাজারের ৩৪টি ব্র্যান্ডের ২৬টিতেই ক্ষতিকর প্লাস্টিকের কণা

জুলাই ২৬, ২০২৬

আধুনিক সেনাবাহিনী গড়তে যা বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

দুর্ঘটনায় ন্যু ক্যাম্পে একজনের মৃত্যু

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT