জনপদ

মেহেরপুর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুর সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২

ছবি: সংগৃহীত

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল (৫০) এবং একই গ্রামের জুয়েল হোসেন (৩০)।

রোববার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় অভিযান চালায়ে তাদেরকে আটক করেন চুয়াডাঙ্গা বিজিবি ৬।

বিজিবি ৬ সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।
এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় মামলা করা হয় এবং উদ্ধারকৃত সোনা ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান বিজিবি ৬।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:পাচারকারী আটক বর্ডার গার্ড বাংলাদেশ মেহেরপুর সীমান্ত স্বর্ণের বার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…