বাংলাদেশ

টেক্সটাইল করপোরেশন পরিদর্শন করলেন বস্ত্র ও পাট উপদেষ্টা

উপদেষ্টা সাখাওয়াতের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি উপদেষ্টা সাখাওয়াতের ছবি, তিনি একটি blue শার্ট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনে (বিটিএমসি) পরিদর্শনের পর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, ‘দেশের অর্থনীতিতে অবদান রাখতে এ করপোরেশনকে আরো অভিনব ও উদ্যোগী হয়ে কাজ করতে হবে। এর প্রক্রিয়াধীন কাজে আরও দ্রুততা আনতে হবে। এ করপোরেশনের সার্বিক কার্যক্রম অবহিত হয়েছি,আমি এর সমস্যা দূর করতে কাজ করবো। ‘

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের সার্বিক কর্মকান্ডের বিভিন্ন দিক বর্ণনা করেন।

এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, পরিচালক রকিবুল বারী, মুখ্য পরিচালন কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেনসহ করপোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…