চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাঁচিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও উন্নতি হয়েছে ভারতের। আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে নিউজিল্যান্ডকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে রোহিত শর্মার দল।অস্ট্রেলিয়ার কাছে হেরে অবনমন হয়েছে কিউইদের।

আগে দুইয়ে থাকা ভারতের আট ম্যাচ খেলে পয়েন্ট ছিল ৬২। সিরিজ জিতে এবং নিউজিল্যান্ডের হারে রোহিতদের সেটা বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৫৮তে। সেটাই তাদের শীর্ষস্থানে পৌঁছিয়েছে। তবে দলটির দুই পয়েন্ট বিয়োগ রয়েছে। ভারত সবশেষ আট ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে, হেরেছে দুইটিতে এবং ড্র করেছে একটিতে।

অজিদের বিপক্ষে ওয়েলিংটনের ম্যাচ শুরুর আগে শীর্ষে থাকা কিউইদের পয়েন্ট ছিল ৩৬, পয়েন্ট পার্সেন্টেজ ছিল ৭৫। কিন্তু ঘরের মাঠে ১৭২ রানের বিশাল ব্যবধানে হেরে প্রথম মৌসুমের চ্যাম্পিয়নরা শীর্ষস্থান হারায়। পয়েন্ট পার্সেন্টেজ ৬০ হয়ে তাদের অবস্থান এখন দুইয়ে।

১১ ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার অবস্থান এখন তিনে। সবচেয়ে বেশি ম্যাচ খেলা অজিরা জয় পেয়েছে সাতটিতে এবং হেরেছে তিনটিতে এবং ড্র করেছে এক ম্যাচে। দলটির পয়েন্ট পার্সেন্টেজ ৫৯.০৯।

এ মৌসুমে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলা বাংলাদেশের অবস্থান টেবিলের চারে। লাল-সবুজেরা একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। ড্র করতে পারেনি কোনো ম্যাচ। তাদের পয়েন্ট ১২ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডটেস্ট চ্যাম্পিয়নশিপনিউজিল্যান্ডবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT