চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের পর তারকা ক্রিকেটার হারানোর শঙ্কায় টিম ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে, খেলা চলাকালীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের কাছে ২৮ রানে হেরে বড় ধাক্কাই খেয়েছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া স্বাগতিকদের জন্য রয়েছে দুশ্চিন্তার খবর। চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে পারেন তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।

টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে ৮৭ রান করে জাদেজা ছিলেন সর্বোচ্চ স্কোরার। বল হাতে দুই ইনিংস মিলিয়ে পান ৫ উইকেট। টেস্টের চতুর্থ দিনে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। ব্যাটিংয়ের সময় এ অলরাউন্ডারের অস্বস্তিতে ভোগার দৃশ্য দেখা গিয়েছিল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, জাদেজার বিষয়টা আমরা দেখব। আমি এখনো ফিজিওর সাথে কথা বলার সুযোগ পাইনি। আমি ফিরে যাওয়ার পর তার সাথে কথা বলব এবং দেখব কী হয়। .

টিয়ারের না হয়ে কেবলমাত্র স্ট্রেন হয়ে থাকে এবং সেটি গুরুতর না হয়, সেক্ষেত্রে জাদেজাকে এক সপ্তাহের বিশ্রাম দেয়া হতে পারে। যদিও দ্বিতীয় টেস্ট মাঠে গড়াতে বাকি চার দিন। আগামী ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে শুরু হবে সিরিজের পরের ম্যাচ। বাঁহাতি ব্যাটার দলের সঙ্গে থাকবেন নাকি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবেন, তা এখনও স্পষ্ট নয়।

জাদেজা নিকট অতীতেও চোটের সঙ্গে লড়েছিলেন। গত মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট শুরুর দিন সকালে পিঠে সমস্যা দেখা দেয়। তাতে সিরিজে একটি টেস্ট ম্যাচ তাকে না খেলে থাকতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজাদেজাটেস্ট চ্যাম্পিয়নশিপভারতভারত-ইংল্যান্ড টেস্টভারত-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলত: কেন এই আমল এত গুরুত্বপূর্ণ?

আগস্ট ৭, ২০২৬

বিমানবন্দরে সবার জন্য একই নিরাপত্তা প্রোটোকল

আগস্ট ৭, ২০২৬

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হাম: মৃত্যু-আক্রান্তে যেভাবে শীর্ষস্থানে বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

বৃষ্টি নিয়ে কী পূর্বাভাস?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT