চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও অ্যাশেজের দল দিয়েছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের জন্য ১৭ সদস্যের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিজেকে প্রমাণের জন্য আবারও সুযোগ পেলেন লম্বা সময় ধরে অফ ফর্মে থাকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। প্রায় চার বছর পর টেস্ট দলে ফিরেছেন অলরাউন্ডার মিচেল মার্শ।

পেসার প্যাট কামিন্সকে অধিনায়ক করে বুধবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ৭ জুন ইংল্যান্ডের ওভালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

৩৬ বর্ষী ওয়ার্নারকে দলে থাকলেও বিকল্প হিসেবে রাখা হয়েছে মার্কাস হ্যারিস ও ম্যাথু রেনশোকে। সে দিক থেকে ছন্দে ফিরতে না পারলে বেশ চাপেই পড়বেন বাঁ হাতি এই ওপেনার।

Banglabid

গত বছর ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরির পর একেবারেই ছন্দে নেই ওয়ার্নার। এরপর চোট নিয়ে সর্বশেষ ভারত সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরে যান। এরপর আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে খেলে রান পেলেও চেনা চেহারায় নেই তারকা ওপেনার।

তিন টেস্টের জন্য অজিদের স্কোয়াডে রাখা হয়েছে চার পেসার। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে আছেন স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক),স্কট বোল্যান্ড , অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মারফি, ম্যাথু রেনশো, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজওয়ার্নারকামিন্সটেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT