ক্রিকেট

চার বছরে ৩৪ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে, কোচের নির্দেশনা অনুসরণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) ২০২৩-২০২৭ সালের মধ্যে দুই চক্রে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১টি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। এই চার বছরে ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেবে টাইগার দল।

আগামী চার বছরে ইংল্যান্ড খেলবে সর্বাধিক ৪২ টেস্ট। এছাড়া অস্ট্রেলিয়া ৪১টি ও ভারত ৩৮টি টেস্ট খেলবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে টাইগাররা এসময়ের মধ্যে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান সফরে যাবে।

পরে বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খেলবে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে অ্যাওয়ে সিরিজে।

বিষয়:আইসিসি এফটিপি ওয়ানডে টি-টুয়েন্টি টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…