চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে সেনা শিবিরে সন্ত্রাসীদের হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক
A A
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসীদের হামলার পর ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের আসামের তিনসুকিয়া জেলায় ভারতীয় সেনাবাহিনীর এক শিবিরে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় তিন সৈনিক আহত হয়েছেন। শুক্রবার ১৭ অক্টোবর ভোরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, মধ্যরাতের আগে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা চলন্ত গাড়ি থেকে কাকোপাথার কোম্পানি লোকেশনে গুলি চালায়।

বিবৃতিতে বলা হয়, দায়িত্বরত সেনা সদস্যরা দ্রুত ও কার্যকরভাবে পাল্টা জবাব দেয় এবং পার্শ্ববর্তী বেসামরিক বাড়িগুলোর ক্ষতি এড়াতে সতর্কতা অবলম্বন করে।

সেনাবাহিনী জানিয়েছে, তাদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে অনুমাননির্ভর গুলি চালিয়ে পালিয়ে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, তিন সেনা সদস্য সামান্য আঘাত ছাড়া কেউ গুরুতরভাবে আহত হননি।

বিবৃতিতে আরও বলা হয়, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছে।

নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, এই হামলা তাদের ‘অপারেশন ভেনজেন্স’ অভিযানের অংশ।

ঘটনার পর তিনসুকিয়ার সিনিয়র পুলিশ সুপার অবিজিৎ গৌরব দিলীপের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। হামলাকারীদের ব্যবহৃত সন্দেহভাজন একটি ট্রাক অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী তেংগাপানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

ট্যাগ: আসামভারতসন্ত্রাসীদের হামলাসেনা শিবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৪

পরবর্তী

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে: প্রেস সচিব

পরবর্তী
প্রেস সচিবের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব কিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে: প্রেস সচিব

বাংলাদেশি সিনেমার পোস্টার, বিভিন্ন চরিত্রের ছবি ও শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ পরবর্তী সর্বাধিক প্রেক্ষাগৃহে যে সিনেমা

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT