গাজীপুরের টঙ্গী এলাকায় মিলগেট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।







