চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ম্যাচেই চাকরি গেল টেন হাগের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
এরিক টেন হাগ

এরিক টেন হাগ

ভালো যাচ্ছে না বুন্দেসলিগায় বেয়ার লেভারকুসেনের মৌসুম। ডিএফবি পোকালে জয়ের পর লিগে দুম্যাচে একটি করে হার ও ড্র নিয়ে পয়েন্ট টেবিলে আছে ১২তম অবস্থানে। এমন অবস্থায় শঙ্কায় ছিল কোচ টেন হাগের ভবিষ্যৎ। তাকে বরখাস্তই করল লেভারকুসেন কর্তৃপক্ষ।

বুন্দেসলিগায় সবচেয়ে কম সময়ে বরখাস্ত হওয়ার রেকর্ড এটি। মৌসুম শুরুর পর থেকে ক্লাবের অভ্যন্তরীণ সমোলোচনার মুখে ছিলেন টেন হাগ। এমনকি ক্লাবের প্রকাশ্য সমর্থনও পাননি তিনি। শেষে ডাচ কোচকে বরখাস্তই করল জার্মান ক্লাবটি।

লেভারকুসেনের ব্যবস্থাপনা পরিচালক সিমন রলফেস ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘কেউ এই পদক্ষেপ নিতে চাইনি। কিন্তু গত কয়েক সপ্তাহে স্পষ্ট হয়েছে, এই অবস্থার মধ্য দিয়ে নতুন ও সফল দল গড়া সম্ভব নয়।’

জার্মান সংবাদ মাধ্যমগুলো বলছে, দ্বিতীয় ম্যাচের আগেই ক্লাবের ভেতর ডাচ কোচকে নিয়ে অনাস্থা তৈরি হয়েছিল। এমন সময়ে ক্রীড়া পরিচালক সিমন রলফেস এবং ক্লাব ব্যবস্থাপনার কেউই টেন হাগের প্রতি সমর্থন রাখেননি।

এক সপ্তাহের মধ্যে বরখাস্ত হওয়া তৃতীয় কোচ তিনি। এর আগে বৃহস্পতিবার বেসিকতাস থেকে ওলে গুনার সুলশায়ারকে এবং শুক্রবার ফেনেরবাচ থেকে হোসে মরিনহোকে বরখাস্ত করা হয়।

ক্লাবটি এখনো নতুন কোচের নাম ঘোষণা করেনি। আপাতত সহকারী কোচিং স্টাফরা অনুশীলনের দায়িত্ব সামলাবেন বলে জানানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরিক টেন হাগজার্মানবুন্দেসলিগাবেয়ার লেভারকুসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মের নামে সন্ত্রাসবাদকে সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই ১, ২০২৬

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT