চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের প্রশিক্ষণ মাঠ থেকে পাশে বাড়ির উঠানের কিশোরী গুলিবিদ্ধ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৩৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
পুলিশের প্রশিক্ষণ মাঠের পাশে বাড়ির উঠানে গুলিবিদ্ধ কিশোরী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাৎসরিক প্রশিক্ষণ (ফায়ারিং স্কোয়াড) চলাকালে পুলিশের বন্দুক থেকে ছোড়া গুলিতে পাশে বাড়ির উঠানে বসে থাকা শাহনাজ পারভীন (১৫) নামের এক কিশোরী আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ের পার্শ্ববর্তী পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় ঘটনাটি ঘটে।

শাহনাজ পারভীনের পরিবার অভিযোগ করে বলেন, পুলিশের বাৎসরিক প্রশিক্ষণ (ফায়ারিং স্কোয়াড) চলাকালে পুলিশের বন্দুক থেকে ছোড়া একটি গুলি পারভীনের পায়ে এসে লেগেছে।

Banglabid

পারভীন শিবরামপুর এলাকার জালাল উদ্দিনের মেয়ে। তিনি দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত পারভীন দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

পরিবার দাবি করছে, পুলিশের বাৎসরিক প্রশিক্ষণ চলাকালীন একটি গুলি প্রায় দেড় কিলোমিটার দূরে কিশোরীর পায়ে আঘাত করেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি থেকে দিনাজপুর আনসার ও ভিডিপি ফায়ারিং স্কোয়াডে পুলিশ সদস্যদের বাৎসরিক ফায়ারিং রিহার্সাল (প্রশিক্ষণ) চলছে। এটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

Reneta

শাহনাজ পারভীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলাম। হঠাৎ ডান পায়ের হাঁটুর ওপরে কি জানি এসে লাগলে আমি চেয়ার থেকে পড়ে যাই। ব্যাথায় চিৎকার করে উঠি। পরে পায়জামা তুলে দেখি রক্ত বের হচ্ছে। পায়জামার টান পেয়ে গুলিটা মাটিতে পড়ে যায়। ওই সময় ধরধরায় (তীব্র ধারায়) রক্ত বের হতে শুরু করে। জায়গাটা অনেক খানি গর্ত হয়ে গেছে।

পারভীনের বাবা জালালউদ্দিন বলেন, মেয়েকে নিয়ে আনসার ভিডিপিতে যাই। সেখানে অফিসারদের গুলিটা দেখাই এবং সেখান থেকে মেয়েকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। পরে পুলিশ ও আনসারের বড় অফিসারেরা আমার বাসায় আসেন। তারা গুলির ছবি তুলে নেন। পরে পুলিশের বড় স্যার হাসপাতালে যান।

তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, আজকে না হয় আমার মেয়ের পায়ে লাগছে, আরেক দিনতো কারও গায়ে পেটেও লাগতে পারে। ওরা বলতেছে মাইকিং করছে, কিন্তু কই, আমরাতো কোনো মাইকিং শুনিনি।

শাহনাজের মা সাবেকুন নেহার জানান, মেয়ের পুলিশে দাঁড়ানোর স্বপ্ন ছিল। আজকে সেই মেয়ে পুলিশের গুলিতে আহত হইলো। এখন তো আর লাইনে দাঁড়াইতেও পারবে না। ওর সামনে পরীক্ষা, প্রতিদিন সকালে কোচিংয়ে যায়। এখন সুস্থ হইতে যে কয়দিন লাগবে কে জানে।

দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম বলেন, আঘাত নিয়ে আমাদের কাছে এলে আনুমানিক এক সেন্টিমিটারের মতো গর্ত দেখতে পাই। ওখানে গুলি ছিল না, তবে রোগীর কথা অনুযায়ী ওরকম একটা কিছুর আঘাত হতে পারে। পরে আমরা চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করে রোগীকে ছেড়ে দেই।

দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দিনাজপুর পুলিশের নিজস্ব কোনো ফায়ারিং স্কোয়াড নেই। ফলে পুলিশের বাৎসরিক ফায়ারিং রিহার্সাল করতে হয় আনসার ভিডিপির ফায়ারিং স্কোয়াডে। গত ১২ তারিখ থেকে প্রশিক্ষণ শুরু হয়। শনিবার প্রশিক্ষণ ক্যাম্পে ১১০ জন পুলিশ সদস্য ছিলেন। এটি একটি দুর্ঘটনা। অসাবধানবশত গুলিটা লেগেছে। আমরা গুলিটি জব্ধ করেছি। তবে এত দূর গুলিটা যাওয়ার কথা নয়। গুলি লাগার যে অভিযোগটি করা হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরী গুলিবিদ্ধগুলিবিদ্ধপুলিশের প্রশিক্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ফেরদৌসী আপাকে রাজি করাতে পেরেছি, এটাই বড় সফলতা’

পরবর্তী

৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার

পরবর্তী
বাংলাদেশের বাজারে ইলিশ মাছের ভিড়, বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি করবে সরকার

বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে ‘দুয়োধ্বনি’, যা বললেন লিটন

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT