অন্যান্য খেলা

বেদনার অশ্রু থেকে আনন্দের অশ্রুতে কোকো গফ

কো코 গফের খুশি ও গর্বের মুহূর্ত, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় কো코 গফ চ্যাম্পিয়নশিপের পুরস্কার গ্রহণের সময় আনন্দিত ও গর্বিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

তিন বছর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইগা সুয়াটেকের কাছে হেরে কাঁদতে থাকা কোকো গফের ছবি ছিল ক্রীড়াজগতের এক আবেগঘন মুহূর্ত। মানসিকভাবে ভেঙে পড়া এক তরুণীকে তখন দেখেছিল টেনিসবিশ্ব। সেই বেদনার অশ্রু পেরিয়ে সাফল্যে আবেগি হয়ে আবারও কেঁদেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা।

রোলাঁ গারোঁতে শনিবার রাতে বিশ্বের সেরা দুই নারী খেলোয়াড় কোর্টে নেমেছিলেন প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের ট্রফি জিততে। তিন সেট ও ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে ট্রফি জিতেছেন র‍্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা কোকো গফ। বিশ্বের এক নম্বর নারী খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে গফ হারিয়েছেন ৬-৭ (৫/৭), ৬-২, ৬-৪ গেমে।

ম্যাচের পর ২১ বর্ষী গফ বলেছেন, ‘২০২২ সালের সেই হার ছিল আমার জন্য কঠিন একটি মুহূর্তে। আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। সেসময়ের পর থেকে নিজেকে খুব সন্দেহ হতো। ভাবতাম, আর কখনও হয়ত এটি অতিক্রম করতে পারব না। বিশেষ করে সেই ম্যাচের আগে আমার মানসিকতা।’

এই জয় শুধু একটি গ্র্যান্ড স্লাম নয়, বরং গফের মানসিক শক্তি ও উন্নতির এক অনন্য উদাহরণ। গফ বলেছেন, ‘আজও ফাইনালের আগে খুব কাঁদছিলাম এবং চাপ অনুভব করছিলাম। মনে হচ্ছিল, যদি এই ম্যাচটা সামলাতে না পারি, তাহলে কীভাবে আবার নিজেকে সামলাবো? সেখান থেকেই মনে হয় ঘুরে দাঁড়িয়েছি। এখন সামনের দিনগুলোর জন্য আমি পুরোপুরি প্রস্তুত।’

বিষয়:গফ টেনিস ফ্রেঞ্চ ওপেন রোলাঁ গারোঁ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…