অন্যান্য খেলা

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে আলকারাজের প্রত্যাবর্তনের গল্প থামালেন শেলটন

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে আলকারাজের প্রত্যাবর্তনের গল্প থামালেন শেলটন

অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর চোটে পড়েন কার্লো আলকারাজ, খেলা হয়নি ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডনে। ফিরে ইউএস ওপেনে লড়ছিলেন স্প্যানিয়ার্ড তারকা। তবে বাধা হয়ে দাঁড়ালেন ঘরের মাঠের ছেলে বেন শেলটন। ম্যাচে পিছিয়ে পড়েও ফিরে এসেছিলেন ৭ বারের গ্র্যান্ড স্লামজয়ী আলকারাজ। শেষ এসে মার্কিন তারকা শেলটনের বিপক্ষে হারতে হয়েছে।

নিউ ইয়র্কে আর্থার অ্যাশ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ৪ ঘণ্টা ২৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ২৩ বর্ষী দুই তারকার মধ্যে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজকে ৬(৫)-৭(৭), ৬-১, ৬-৩, ১-৬, ৭(১০)-৬(৭) সেটে হারান শেলটন। এটি মার্কিন তারকার ক্যারিয়ারে অন্যতম রোমাঞ্চকর জয়। হার্ড কোর্টে কোন মেজর টুর্নামেন্টে এটি সবচেয়ে দীর্ঘ ম্যাচ। নিউ ইয়র্কের স্থানীয় সময় সাড়ে ৩টায় যার সমাপ্তি হয়েছে।

প্রথম সেট ৬-৬ গেম সমতায় গেলে টাইব্রেকারে ৭/৫ ব্যবধানে জিতে নেন আলকারাজ। এরপর টানা দুই সেট ৬-১ এবং ৬-৩ ব্যবধানে জেতেন শেলটন। দ্বিতীয় সেটে তার সামনে দাঁড়াতে পারেননি আলকারাজ। চতুর্থ সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি, ৬-১ গেমে সেট জিতে নেন।

শেষ সেট হয়ে দাঁড়ায় নির্ধারণী। জয়ী যাবেন সেমিফাইনালে। জমে ওঠে খেলা, লড়াই হয় প্রায় ১ ঘণ্টা ১৩ মিনিটের। পঞ্চম সেটের প্রথম গেম জেতেন শেলটন। পরেরটি জিতে সমতায় ফেরেন আলকারাজ। আবারও এগিয়ে যান স্বাগতিক তারকা। পরে আবারও সমতায় ফেরেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। এভাবে এগিয়ে যাওয়া এবং সমতায় ফেরার মাধ্য দিয়ে ৬-৬ গেমে পৌঁছায় সেট। শেষে ১০ পয়েন্টের টাইব্রেকার লড়াইয়ে ১০/৭ ব্যবধানে আলকারাজকে হারিয়ে সেমির টিকিট কাটেন শেলটন।

শনিবার আরেক মার্কিন তারকা ফ্রান্সেস টিয়াফোর বিপক্ষে সেমিফাইনালে লড়বেন বেন শেলটন।

বিষয়:ইউএস ওপেন টেনিস বেন শেলটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…