চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আন্দোলনে চা শ্রমিকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২২
- সেমি লিড, জনপদ, হবিগঞ্জ
A A

হবিগঞ্জ প্রতিনিধি: টানা ১০ দিন আন্দোলনের পর ১১ দিনের মাথায় শনিবার বিকেলে আন্দোলন প্রত্যাহার করেছিলেন চা শ্রমিকরা। কিন্তু প্রত্যাহারের মাত্র কয়েক ঘণ্টা পরই ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শ্রমিক নেতারা। এ নিয়ে শ্রমিকদের একাংশ বিভ্রান্তির মধ্যেও পড়েছেন।

শনিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত হবিগঞ্জের বাগানগুলোর শ্রমিকদের সাথে বৈঠক করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু রোববার দুপুরে হঠাৎ জগদীশপুরসহ কয়েকটি বাগানের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, আন্দোলন চলমান থাকবে। আমি তো শ্রমিকদের বাইরে যেতে পারব না। আমরা বলেছিলাম কিন্তু শ্রমিকরা মানে না। প্রধানমন্ত্রীর অনুরোধ রাখতে তখন আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু শ্রমিকরা না মানার কারণে আবার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি।

দৈনিক মজুরী ৩০০ টাকার দাবিতে গত ৯ আগস্ট থেকে ৪ দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি করেন চা শ্রমিকরা। এরপর তারা ১৩ আগস্ট থেকে পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। শেষ পর্যন্ত শনিবারের বৈঠকে তাদের মজুরী ১৪৫ টাকা নির্ধারণ করা হলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চা শ্রমিকচা শ্রমিকদের আন্দোলনশ্রমিক আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংককে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৮

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফারাক্কা চুক্তি হতে হবে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী: মির্জা ফখরুল

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT