চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পেরে খুশি প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ১৭, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা চা শ্রমিকদের হাতে দুই লাখ টাকা করে অনুদান চেক তুলে দিয়েছি। তাদের সন্তানদের লেখাপড়া করার জন্য অনুদান দেওয়া হবে।

আজ (১৭ জুন) বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের পাইলটিং কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমার জন্য আনন্দের দিন। নির্বাচনী জনসভা শুরু করার সময় আমি বলেছিলাম, চা শ্রমিক মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আল্লাহর কাছে শুকরিয়া, আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সরকারের ওপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে সরকার নারী ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

মানুষের ভাগ্য উন্নয়নই আমাদের রাজনীতির মূল লক্ষ্য এবং বিএনপি মানুষের কল্যাণে কাজ করতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে চা শ্রমিকদের হাতে দুই লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে নতুন সহায়তা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি ৪০ লাখ কৃষকের কাছেও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। একইভাবে ইমাম, মোয়াজ্জিনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্যও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

Reneta

এর আগে দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছালে হাজারো মানুষ তাকে স্বাগত জানায়। বিশেষ করে নারী চা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফুলের মালা, ফুলের পাপড়ি ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চা শ্রমিকপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির আরও কয়েক বছর খেলা উচিত: ডি মারিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা ও গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

বাংলাদেশে ফেসবুক-ইউটিউব-গুগলের বিজ্ঞাপন বিষয়ে খসড়া নীতিমালায় কড়াকড়ি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যেসকল ব্যক্তি

জুলাই ২৬, ২০২৬

মেসিদের বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা-সাংবাদিকও

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT