চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিকল্পনা করেই শফিককে আউট করেছেন তাসকিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় দেড় বছর পর টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই দারুণ করেছেন টাইগার পেসার, নেন তিন উইকেট। ইনিংসের প্রথম ওভারে আবদুল্লাহ শফিককে ফেরান। সেই উইকেটটি নাকি পরিকল্পনা করেই নিয়েছেন তাসকিন, জানিয়েছেন নিজেই।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেস্তে যায় বৃষ্টিতে। দ্বিতীয় খেলা গড়ালে আগে ব্যাটে নেমে ২৭৪ রানে থেমেছে পাকিস্তান। জবাবে নেমে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানেই জানান পরিকল্পনা করে শফিককে আউটের কথা।

‘এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’

‘আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি তখন তারা রান পেয়েছে। ভালো জুটি গড়েছে। লাঞ্চের পর আমাদের যেসব পরিকল্পনা ছিল সেসব আমরা কাজে লাগাতে পেরেছি। এ কারণেই তাদের আটকাতে পেরেছি ভালো রানের মধ্যে। অনেক পরিকল্পনা করতে পারবেন আপনি। তবে কাজে লাগানোটাও জরুরি। আমরা পরিকল্পনা কাজে লাগিয়েছি। এ কারণেই তাদের ভালো একটি সংগ্রহে আটকে রাখতে পেরেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-পাকিস্তান টেস্টরাওয়ালপিন্ডিলিড স্পোর্টসশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা কাস্টমস হাউস

জুন ১৮, ২০২৬

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুন ১৮, ২০২৬

গাইবান্ধায় ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

জুন ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অভিযুক্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT