ক্রিকেট

ডি থ্রি ট্রফির নিলাম শেষে কেমন হল ছয় দলের স্কোয়াড

ডি থ্রি ট্রফির নিলাম শেষে কেমন হল ছয় দলের স্কোয়াড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন আয়োজন ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হয়েছে সোমবার। নিলাম থেকে নিজেদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার দলে ভিড়িয়েছে অংশগ্রহণকারী দলগুলো। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে স্কোয়াড সাজিয়েছে ছয়টি দল।

প্রতিটি দল ২৩ জন ক্রিকেটার নিয়ে স্কোয়াড গড়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে আগেই একজন করে আইকন ক্রিকেটার দলে নিয়েছিল দলগুলো। সোমবারের নিলাম থেকে বাকি ২২ জন করে ক্রিকেটার নেয় দলগুলো। টি-টুয়েন্টি, ওয়ানডে ও চারদিনের ম্যাচ- তিন ফরম্যাটেই এই স্কোয়াড নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে দলগুলো। আগামী ১৫ ডিসেম্বর থেকে টি-টুয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। জানুয়ারিতে মাঠে গড়াবে চারদিনের ম্যাচের আসর। ২০২৭ সালের মে’তে গড়াবে ওয়ানডে সংস্করণ।

নিলামে সর্বোচ্চ পয়েন্ট উঠেছে পেসার শরিফুল ইসলামের। তার সাথে ২ কোটি বা বেশি পয়েন্ট পেয়েছেন আরেক পেসার তাসকিন আহমেদ ও ব্যাটার তানজিদ তামিম। শরিফুল ইসলামকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে কিনেছে সিটিজেনস ব্যাংক। তাসকিনকে ২ কোটি ১০ লাখে নিয়েছে ওয়ালটন গ্রুপ। তানজিদ তামিমকে ২ কোটিতে নিয়েছে ফরচুন গ্রুপ।

এক নজরে দেখে নেওয়া যাক, নিলাম শেষে কেমন হল ছয় দলের স্কোয়াড…

ফরচুন গ্রুপ
তাওহীদ হৃদয় (আইকন), রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।

ওয়ালটন গ্রুপ
মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

এইস ব্লু স্টার
নুরুল হাসান সোহান (আইকন), শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী এলিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক ও শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট
মুশফিকুর রহিম (আইকন), তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিন।

একমি গ্রুপ
মোসাদ্দেক হোসেন সৈকত (আইকন), আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।

সিটিজেনস ব্যাংক
নাইম শেখ (আইকন), সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন ও হুমায়ন আহমেদ।

বিষয়:ডি-থ্রি ট্রফি তানজিদ তাসকিন বিসিবি শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…