ক্রিকেট

ভোররাতে তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগ বাল্যবন্ধুর

বাংলাদেশ ক্রিকেটার তাসকিন হাসিমুখে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোররাতে তাসকিনের বিরুদ্ধে থানায় অভিযোগের খবরের সাথে সম্পর্কিত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাল্যবন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে থানায়। রোববার রাতে মিরপুর-১এ ঘটে মারধর। সোমবার ভোররাতে মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

মিরপুর মডেল থানার ওসি মো. সাজ্জাদ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরের দিকে এ আইনশৃঙ্খলা কর্মকর্তা জানালেন, এটি নিয়েই তদন্ত করছেন।

বললেন, ‘অভিযোগ করেছে এটা সত্য। অভিযোগকারী তাসকিনের বাল্যবন্ধু, সিফাত রহমান সৌরভ। গতকাল রাতে তাসকিনের সঙ্গে কথাকাটি হয়। এমন একটা বিষয় নিয়ে তিনি অভিযোগ করেছেন। তবে উনি (সিফাত) এটা উঠিয়ে এখন জিডি করতে চাচ্ছেন। থানা সকলের জন্য খোলা, যে যেটা চায় করবে। কিন্তু তাসকিনকে আমরা ফোনে পাচ্ছি না, তার ফোন বন্ধ।’

তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ। তিনি অভিযোগে লিখেছেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

এসব অভিযোগের প্রেক্ষিতে চ্যানেল আই অনলাইনের পক্ষ থেকে তাসকিনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে। ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটি খেলেছেন তাসকিন।

বিষয়:তাসকিন বাংলাদেশ বিসিবি মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…