চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একের পর এক উইকেট ছুঁড়ে আসছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা উইকেট উদযাপন করছে, ম্যাচের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচদের দেয়া স্বল্প রান তাড়ায় নেমে একের পর এক উইকেট ছুঁড়ে চাপে পড়েছে বাংলাদেশ। দলীয় ১৯ রানে ফিরে যান দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। দুই উইকেট হারিয়ে চাপে পড়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর আভাস দেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে শান্তও ফিরে গেছেন ফন মিকেরেনের শিকার হয়ে।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থামে ডাচবাহিনী। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেটে টাইগারদের সংগ্রহ ৫৫ রান। মেহেদী হাসান মিরাজ ২৩ রানে ও সাকিব আল হাসান ৪ রানে ক্রিজে আছেন।

ডাচদের দেয়া লক্ষ্য তাড়ায় নেমে দেখে শুনেই শুরু করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লিটন ফিরে যান আরিয়ান দত্তের শিকার হয়ে। গুড লেন্থের বল পুল শট খেলতে যান লিটন। বল প্যাডে স্পর্শ করে উপরে উঠে গিয়ে জমা হয় উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডসের হাতে। পরের ওভারেই তানজিদকে ফেরান ফন বিক। এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১৬ বলে ১৫ রান করে।

১৯ রানে দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়া টাইগারদের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। ৩৬ রানের জুটি গড়ে ফিরে যান শান্ত। বরাবরের মতই এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন শান্ত। ১৮ বলে ৯ রান করে ফন বিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফল মিকেরেনের হাতে।

ট্যাগ: অ্যাকেরম্যানওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিননেদারল্যান্ডসবারেসিবাংলাদেশমোস্তাফিজশরিফুলসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্সসহ ৭ গাড়িতে আগুন

পরবর্তী

রাজধানীতে বিজিবি মোতায়েন

পরবর্তী
রাজধানীতে বিজিবি মোতায়েনের দৃশ্য, সেনা সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বিজিবি মোতায়েন

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বিপর্যয়ে বাংলাদেশ

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT